ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা তমা মির্জা। বাগেরহাটের মেয়ে তমা ১ জুন জন্মগ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে আজ রাজধানীর একটি রেস্তোরাঁয় বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের নিয়ে কেক কাটবেন বলে জানান তমা।
এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘প্রতিবারই জন্মদিন পালন করি। তবে তা ঘরোয়াভাবে। কিন্তু এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের নিয়ে এই দিনটা পালন করতে চাচ্ছি। তাই কাছের লোকজনদের আমন্ত্রণ জানিয়েছি। সবার সঙ্গে আনন্দ করব। আগামী দিনগুলো যেন সুস্থ-সুন্দরভাবে কাটাতে পারি সেই দোয়া চাই।’
তমা মির্জার শৈশব-কৈশোর কেটেছে বাগেরহাটের কচুয়াতে। সেখানে মাধ্যমিক পাশ করে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। ছোটবেলায় স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার। সে লক্ষ্যে বর্তমানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করছেন এ অভিনেত্রী।
এবার তমা মির্জার হাতে উঠতে যাচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের এই পুরস্কার পাচ্ছেন তিনি। কিছুদিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 