News Bangla 24 BD | নিয়মিতই রোজা রাখি : সজল - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

প্রত্যেক বিশ্বাসী মুসলমানই চেষ্টা করেন রোজা রাখার। তারকারাও শুটিংসহ অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি রোজা রাখার চেষ্টা করেন। রমজানে জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল পাঠকদের জানালেন রোজা রাখার অভিজ্ঞতা-

সজল বলেন, ‌‘রমজান মাস এলেই আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে। কারণ ছোটবেলায় রোজা রাখার জন্য মাকে বলে রাখতাম- আমাকে যেন ভোর রাতে ডাকা হয়। আমার কষ্ট হবে বলে মা আমাকে ডাকতেন না। কিন্তু পরে ঘুম থেকে উঠে যখন দেখতাম সকাল হয়ে গেছে, তখন খুব রাগ করতাম। মা তখন বলতেন, ‘পরের দিন অবশ্যই ডাকবেন।’ কিন্তু আবার একই ঘটনা ঘটতো।’

তিনি বলেন, ‘একটা সময় আসে, যখন বুঝতে পারি সবকিছু। কৈশোরে এসে আমি রোজা রাখা শুরু করি। সেই সময়গুলোতে রোজা রাখা ছিলো আনন্দের। বন্ধুদের সঙ্গে পাল্লা দিতাম। এখনও নিয়মিত রোজা রাখি। খুব কষ্টের শুটিং হলে রোজা রাখাটা কষ্টের হয়। তখন দু-একটি রোজা ছাড়তে হয়। এবার ইচ্ছা আছে সবগুলো রোজা রাখার।’

সজল ব্যস্ত আছেন ঈদ নাটক নিয়ে। সম্প্রতি শেষ করেছেন বাজি শিরোনামের একটি নাটক। এছাড়া মাহিয়া মাহির নায়ক হয়ে ‘হারজিৎ’ নামের একটি ছবিতে কাজ করছেন সজল।

এ বিভাগের অন্যান্য সংবাদ