টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ শাহরিয়ার নাজিম জয়। কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। তবে অপু বিশ্বাসকে নায়িকা হিসেবে পাননি। এবার অপু-জয় মুখোমুখি হচ্ছেন। বড়পর্দা নয়, একটি টিভি অনুষ্ঠানে মুখোমুখি হচ্ছেন অপু বিশ্বাস ও জয়। অনুষ্ঠানের নাম ‘সেন্স অব হিউমার’। এটি সঞ্চালনা করছেন জয়। একইসঙ্গে অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনাও তারই। বিনোদন জগতের জনপ্রিয় কয়েকজন তারকা হাজির থাকেন এতে। এবারের অতিথি অপু বিশ্বাস। অনুষ্ঠানটি সাজানো হয়েছে বেশ কয়েকটি বিষয় নিয়ে। থাকছে নাচ, গান, রম্য আলোচনা প্রভৃতি। আজ রাত ১১টায় এটি প্রচার হবে এটিএন বাংলায়। অপু জানান, ‘বৈচিত্র্যপূর্ণ একটি অনুষ্ঠান হতে যাচ্ছে ‘সেন্স অব হিউমার’। এতে অংশ নিয়ে তার ভালো লাগছে।’
এ বিভাগের অন্যান্য সংবাদ

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 