ঢাকাই চলচ্চিত্রের নবাগত চিত্রনায়িকা দিপালী আক্তার তানিয়া। অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাক মেইল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর ‘বাজে ছেলে দ্য লোফার’ ও ‘আমি তোমার হতে চাই’ সিনেমা মুক্তি পায়। এবার ‘আমার কোনো টেনশন নেই’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান দিপালী।
বশির আহমেদ পরিচালিত এ সিনেমায় দিপালীর বিপরীতে অভিনয় করছেন নবাগত এক চিত্রনায়ক। এ ছাড়া ঢাকাই চলচ্চিত্রের অনেকে এ সিনেমায় অভিনয় করবেন বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে দিপালী রাইজিংবিডিকে বলেন, ‘গতকাল নতুন সিনেমায় সাইন করেছি। সিনেমাটির গানের রেকর্ডিংয়ের কাজ চলছে। আগামী ১০ জুন দৃশ্যধারণের কাজ শুরু হবে। আপাতত এটুকুই জানি।’
এ ছাড়া কামরুল ইসলাম পরিচালিত ‘দরবার’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন দিপালী। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক। সিনেমাটির কাজ খুব শিগগির শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান দিপালী।
রুপালি ভুবনে নতুন হলেও ছোটপর্দায় ২০০৫ সাল থেকে কাজ করছেন দিপালী। ‘রমিজের আয়না’, ‘বৈশাখ থেকে শ্রাবণ’, ‘কাননে কুসুম কলি’, ‘পাটি গণিত’, ‘হৈ হৈ রৈ রৈ’, ‘ঘোড়ার ডিম’, ‘সাতকাহন’ধারাবাহিক নাটকসহ ৪০টির বেশি নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে এখন ছোটপর্দা নয়, বড়পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 