News Bangla 24 BD | সিনেমা দেখতে গিয়ে খেলা দেখেছি : নুসরাত ফারিয়া - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

সিনেমা দেখতে গিয়ে খেলা দেখেছি : নুসরাত ফারিয়া


ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গতকাল ৯ জুন সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রেক্ষাগৃহে সিনেমার পরিবর্তে অধিকাংশ সময় বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলাই দেখেছেন তিনি।

গতকাল সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর সেঞ্চুরি আর নজরকাড়া ব্যাটিং বাংলাদেশ ক্রিকেট দলকে এনে দিয়েছে ঐতিহাসিক জয়। নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশ টিমের এই জয়ের সাক্ষী হওয়া থেকে নিজেকে বঞ্চিত করতে চাননি নুসরাত ফারিয়া।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া রাইজিংবিডিকে বলেন, ‘গতকাল সিনেমা দেখতে হলে গিয়েছিলাম। সেখানে গিয়ে খুব কম সময়ই সিনেমা দেখেছি। অনলাইনে ক্রিকেট খেলা দেখেছি। শুধু আমি একা নয়, হলের সকল দর্শক সিনেমা কম দেখে অনলাইনে খেলা দেখছিল। যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ জিতেছে। পুরো বিষয়টি অবশ্যই এক্সাইটিং। অনেক ভালো খেলেছে বাংলাদেশ। বিশেষ করে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।’

নুসরাত ফারিয়া অভিনীত ‘বস-টু’ সিনেমাটি আসছে ঈদে মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন এর প্রযোজনা প্রতিষ্ঠান। এতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা জিৎ।

এ বিভাগের অন্যান্য সংবাদ