News Bangla 24 BD | খালেদার দুর্নীতির দুই মামলার পরবর্তী শুনানি ১৩ জুলাই - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

খালেদার দুর্নীতির দুই মামলার পরবর্তী শুনানি ১৩ জুলাই


বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি আগামী ১৩ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ জুলাই) ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন আজ বৃহস্পতিবার আদালতে যাননি।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুন অর রশিদকে পুন:জেরা করছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

অন্যদিকে এ মামলায় পাঁচজন সাক্ষীকে জেরার জন্য অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। হাইকোর্টে আবেদনটি শুনানির অপেক্ষায় থাকায় আইনজীবীরা জেরার সময় আবেদন করলে আদালত দুটি মামলারই শুনানি মুলতবি করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রেজাক খান, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন প্রমুখ।

আইনজীবীরা জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রাষ্ট্রপক্ষের ৩৬ জন সাক্ষীর মধ্যে ৩২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এই ৩২জনের মধ্যে পাঁচজনকে খালেদা জিয়ার পক্ষে জেরা করা হয়নি। পাঁচজনকে জেরা করা অনুমতি চেয়ে আবেদন করা হলে ৮ জুন বিচারিক আদালত তা নামঞ্জুর করেন। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদনটি করা হয়। আবেদনটি হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ