News Bangla 24 BD | ক্যাটের জায়গা নিলেন পরিণীতি! - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘নমস্তে লন্ডন’-এ অভিনয় করেছিলেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। এবার এই ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে। সিক্যুয়েলের নাম ঠিক করা হয়েছে ‘নমস্তে ইংল্যান্ড’। তবে এবার আর দেখা যাবে না ক্যাটরিনা কাইফ ও অক্ষয় কুমারকে। ক্যাটরিনার জায়গায় এখানে পরিণীতি চোপড়া অভিনয় করবেন বলে বলিউডে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। আর অক্ষয়ের জায়গায় ভাবা হচ্ছে পরিণীতির ‘ইশকজাদে’ ছবির নায়ক অর্জুন কাপুরের নাম।

নির্মাতা বিপুল শাহের ‘নমস্তে লন্ডন’-এর সিক্যুয়েলে যে অক্ষয় অভিনয় করবেন না, সে কথা তিনি আগেই জানিয়েছিলেন। কারণ, বলিউডের ‘আক্কি’ (অক্ষয় কুমার) এখন আর শুধু বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে চান না; ‘খিলাড়ি’ অভিনেতা এখন এমন সব ছবি করতে চান, যার মাধ্যমে সমাজের কাছে কোনো বার্তা পৌঁছে দেওয়া যাবে। তাই অক্ষয়ের পরিবর্তে অর্জুনই পছন্দ ছিল চিত্রনির্মাতাদের।

এবার খবর পাওয়া গেছে, ক্যাটরিনার চরিত্রের জন্য পরিণীতিকে নির্বাচন করা হয়েছে। তবে কিছুদিন আগে জোর গুজব ছিল, ‘নমস্তে ইংল্যান্ড’-এ ‘দাবাং’-কন্যা সোনাক্ষী সিনহাকে দেখা যাবে। কিন্তু সদ্য পাওয়া খবর অনুযায়ী সেই সম্ভাবনা উড়ে গেছে। জানা গেছে, ক্যাট অভিনীত চরিত্রটির জন্য নির্মাতাদের প্রথম থেকেই পছন্দই ছিল পরিণীতি। আর পর্দায় অর্জুন-পরিণীতির রসায়ন যে দুর্দান্ত, তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে ‘সন্দীপ অ্যান্ড পিংকি ফারার’ নামের যশরাজ ফিল্মসের অন্য এক ছবিতেও জুটি বেঁধে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন পরিণীতি ও অর্জুন।

‘নমস্তে লন্ডন’ ছবিতে ক্যাটরিনা কাইফ ও অক্ষয় কুমার ছাড়াও ঋষি কাপুর, উপেন প্যাটেলকে অভিনয় করতে দেখা গিয়েছিল। ছবিটি নির্মিত হয়েছিল অক্ষয় কুমারের এক বন্ধুর জীবনের সত্য ঘটনা অবলম্বনে। আশা করা যায়, ‘নমস্তে লন্ডন’-এর মতো ‘নমস্তে ইংল্যান্ড’ও বক্স অফিসে ভালো সাড়া ফেলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ