চার সাক্ষীকে জেরার অনুমতি খালেদার আইনজীবীদের
খালেদা জিয়ার আইনজীবীরা জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় চার সাক্ষীকে জেরা করার অনুমতি পেয়েছেন। তাদের আবেদনের শুনানি করে বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দিয়েছেন।
খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, জাকির হোসেন ভূঁইয়া ও রাগীব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ সাক্ষীকে জেরা করার আবেদন বিচারিক আদালতে প্রত্যাখাত হওয়ার পর হাইকোর্টে এসেছিলেন খালেদার আইনজীবীরা।
তাদের মধ্যে রাষ্ট্রপক্ষের ৬ নম্বর সাক্ষী জনতা ব্যাংকের উপ ব্যবস্থাপক শেখ মকবুল আহমেদ, ১২ নম্বর সাক্ষী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, ১৩ নম্বর সাক্ষী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার অমল কান্তি চক্রবর্তী এবং ১৭ নম্বর সাক্ষী দুদকের উপ পরিচালক চৌধুরী এম এন আলমকে জেরার অনুমতি দিয়েছে হাইকোর্ট।
এছাড়া ১৬ নম্বর সাক্ষী মো. সাইফুল ইসলামকেও জেরা করতে চেয়েছিল আসামিপক্ষ। কিন্তু আবেদনে ক্রমিক লিখতে ভুল হওয়ায় তার বিষয়টি হাইকোর্ট মঞ্জুর করেনি বলে জাকির হোসেন ভূঁইয়া জানান।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ 