News Bangla 24 BD | ‘জনগণ ছাড়া কেউ কাউকে ক্ষমতায় বসাতে পারে না’ - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

‘জনগণ ছাড়া কেউ কাউকে ক্ষমতায় বসাতে পারে না’


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায়ের কারণে বিএনপি মহাখুশি। তবে অতীতেও তাদের অন্য ইস্যু মরে গেছে। এই খুশি ভাবও অচিরেই নিভে যাবে।’

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শেখ কামালের জন্মদিনের আলোচনায় ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, ‘কেউ কেউ সুপ্রিমে কোর্টের ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় মহাখুশি। এরা এভাবেই খুশি হয়।’

বর্তমান সরকার ক্ষমতায় এসে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারক অপসারণের ক্ষমতা সংসদে ফিরিয়ে নিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়। পরে এই সংশোধনীর বিরুদ্ধে আদালতে রিট আবেদন করেন মনজিল মোরসেদ। আর এই রিটের শুনানি শেষে হাইকোর্ট ২০১৬ সালের ৫ মে এই সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছিল। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগ গত ৩ জুলাই এই সংধোশনীকে অবৈধ ঘোষণা করে।

বিএনপি নেতাদের প্রতিক্রিয়া ‍দেখে ওবায়দুল কাদের বলেন, ‘কিছুক্ষণ আগে একজন বলে গেছেন, তারা আশার আলো দেখছেন। অন্য ইস্যু মরে গেছে এই আশার আলো অচিরেই নিভে যাবে। জনগণকে সঙ্গে নিয়ে আসুন। ঘটনা দূর্ঘটনায় ইস্যু খুঁজে লাভ নাই।’

ওবায়দুল কাদের বলেন, ‘ভারতে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এলো তখন সকাল বেলা ফলাফলের আগেই ভারতীয় দূতাবাসে ফুল দিয়েছিল। আমেরিকায় রেজাল্ট বের হওয়ার আগে বাংলাদেশে সকল ফুলের দোকানে ফুল বিক্রি হয়ে যায়, মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি হয়ে যায়, হিলারি ক্লিনটন আসবেন বলে, ক্ষমতায় বসবেন বলে। তারা মনে করেছিল হিলারি ক্ষমতায় এসে তাদের ক্ষমতায় বসাবে। কিন্তু ক্ষমতার মালিক জনগণ। জনগণ ছাড়া কাউকে কেউ ক্ষমতায় বসাতে পারে না।’

বঙ্গবন্ধুর ছেলে শহীদ শেখ কামাল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘একেকজন ক্ষমতায় গেলে হয়ে ওঠেন বিকল্প পাওয়ার সেন্টার। কিন্তু শেখ কামাল তেমন মানুষ ছিলেন না। তার কোন হাওয়ার ভবন ছিল না। শেখ কামালের মধ্যে যেসব গুণাবলী ছিল তা তার সমাসায়িককালের কারও মধ্যে আমি দেখিনি।’

‘শেখ কামাল পরবর্তী নির্বাচনের জন্য কাজ করেননি। তিনি কাজ করেছিলেন পরবর্তী প্রজন্মের জন্য।’ তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা প্রসঙ্গে কাদের বলেন, ‘তুচ্ছ কারণে ৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধ করতে হবে। এই প্রবণতা আত্মঘাতী। এসব আত্মঘাতী কাজ আমাদের বন্ধ করতে হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ