News Bangla 24 BD | ১২ দলের হিসাবে ক্রটি, আবারো ইসির চিঠি - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

জাতীয় পার্টিসহ ১২টি রাজনৈতিক দলের অডিট রিপোর্টে ক্রটি খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলগুলোর জমা দেয়া বার্ষিক আয়-ব্যয়ের হিসাবে সিল ও স্বাক্ষর জটিলতা থাকায় অডিট রিপোর্ট ঠিক করে তা পুনরায় পাঠানোর জন্য ১২টি দলকে তাগিদ দেয়া হয়েছে।

আগামী ৩১ আগস্টের মধ্যে দলগুলোর আর্থিক লেনদেনের সঠিক হিসাব দাখিল করার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছে কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন। এছাড়া নির্ধারিত সময় হিসাব দাখিল করতে ব্যর্থ পাঁচটি দলের সময় বৃদ্ধির আবেদনের পরিপ্রক্ষিতে ৩১ আগস্টের মধ্যে দলের আর্থিক লেনদেনের প্রতিবেদন জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে।

রবিবার কমিশনের এ-সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে সংশ্লিষ্ট দলগুলোর সাধারণ সম্পাদক/মহাসচিব বরাবর চিঠি দিয়েছেন ইসি সচিবালয়ের সহকারী সচিব রৌশন আরা বেগম।

ইসি সূত্রে জানা যায়, ৩১ জুলাই নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪০ রাজনৈতিক দলের মধ্যে ৩৫টি দল অডিট রিপোর্ট জমা দিয়েছিল। তবে এদের মধ্যে বিরোধী দল জাতীয় পার্টি-জাপাসহ ১২টি দল যথাযথ নিয়মে প্রতিবেদন জমা দেয়নি। এই দলগুলো হচ্ছে-জাতীয় পার্টি (জাপা), ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, বাংলাদেশ মুসলীম লীগ (বিএমএল), প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

জাতীয় পার্টির (জাপা) অডিট রিপোর্টে দলের উপযুক্ত পদধারীর স্বাক্ষর আছে কিন্তু সিল নেই। ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের অডিট রিপোর্টের কিছু কিছু পাতায় দলের উপযুক্ত পদধারীর স্বাক্ষর ও সিল নেই। বাংলাদেশ মুসলীম লীগ-বিএমল’র উপযুক্ত পদধারীর স্বাক্ষর ও সিল নেই। প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি’র নিরীক্ষা কর্তৃপক্ষের সিল আছে তবে স্বাক্ষর নেই। বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির নিরীক্ষা কর্তৃপক্ষের সিল আছে কিন্তু স্বাক্ষর নেই। লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির নিরীক্ষা কর্তৃপক্ষের সিল আছে কিন্তু স্বাক্ষর নেই। বাংলাদেশ জাতীয় পার্টির উপযুক্ত পদধারীর স্বাক্ষর ও সিল নেই। এছাড়া নিরীক্ষা কর্তৃপক্ষের সিল আছে কিন্তু স্বাক্ষর নেই। গণতন্ত্রী পার্টির উপযুক্ত পদধারীর স্বাক্ষর ও সিল নেই। ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির নিরীক্ষা কর্তৃপক্ষের সিল আছে কিন্তু স্বাক্ষর নেই। কৃষক শ্রমিক জনতা লীগের অডিট রিপোর্টের কিছু কিছু পাতায় নিরীক্ষা কর্তৃপক্ষের সিল আছে কিন্তু স্বাক্ষর নেই। জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রথম ও শেষের দুই পাতায় নিরীক্ষা কর্তৃপক্ষের স্বাক্ষর আছে। তবে অবশিষ্ট পাতাগুলোতে সিল আছে স্বাক্ষর নেই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ অডিট রিপোর্টে সারসংক্ষেপ সংযুক্ত করেনি।

দলগুলোকে অডিট রিপোর্টের প্রতি পাতায় নিরীক্ষা কর্তৃপক্ষ ও দলের উপযুক্ত পদধারীর স্বাক্ষর ও সিল দিয়ে পুনরায় ৩১ আগস্টের মধ্যে ইসিতে জমা দিতে বলা হয়েছে।

এদিকে আবেদনের পরিপ্রেক্ষিতে যে ৫ দলকে সময় দেয়া হয়েছে তারা হলো- বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও ইসলামী ঐক্যজোট। নিয়ম অনুযায়ী প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা দিতে ব্যর্থ হলে কমিশন চাইলে তাদের নিবন্ধন বাতিল করতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ