যুদ্ধ থেকে সরে যেতে চান সৌদি ক্রাউন প্রিন্স
ইয়েমেনে শুরু করা যুদ্ধ থেকে সরে যেতে চান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান। সেখানে দুই সাবেক মার্কিন কর্মকর্তাকে তার এ ইচ্ছার কথা জানান তিনি। সম্প্রতি ফাঁস হওয়া এক ইমেইলে এ তথ্য পাওয়া গেছে।
উদ্ধার করা ইমেইল থেকে জানা যায়, ইয়েমেনের প্রেসিডেন্টের ক্ষমতা পুনরুদ্ধারের ব্যাপারে সংশয় প্রকাশ করেন সৌদি ক্রাউন প্রিন্স। তাছাড়া ইরানের সাথে মার্কিন সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিরোধী নন বলেও জানিয়েছেন মোহাম্মাদ বিন সালমান।
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্টিন ইন্ডিক এবং প্রেসিডেন্ট থাকাকালে জর্জ ডব্লিউ বুশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী স্টিভেন হ্যাডলিকে মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত এক আলোচনায় এ মনোভাব ব্যক্ত করেন ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান।
ওয়াশিংটনে আরব আমিরাতের অ্যাম্বাসেডর ইউসুফ আল ওতাইবা ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্টিন ইন্দ্রিকের মধ্যে কথোপকথনের ফাঁস হওয়া ইমেইলের মাধ্যমে সাবেক মার্কিন কর্মকর্তা ও ক্রাউন প্রিন্সের এ আলোচনার বিষয়ে জানা যায়।
সূত্র: মিডলইস্ট আই

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 