চোরকে পোশাক কিনে দিল পুলিশ, চোর পেল চাকরি
ক্যানাডার শহর টরন্টোতে ওয়ালমার্ট সুপারস্টোরের এক দোকানে গত সোমবার কাপড় চুরি করতে গিয়ে ধরা পড়ে এক তরুণ। দোকানের কর্মচারীরা পুলিশে খবর দেয়ার পর যে কনস্টেবল ঘটনাটি তদন্ত করতে আসেন ১৮-বছর বয়সী আসামীর সাথে কথা বলার পর তার খুব মায়া হয়।
তিনি ওই তরুণকে গ্রেপ্তার না করে নিজের পকেট থেকে তাকে পোশাক কিনে দেন। কনস্টেবল নিরান জয়ানেসান জানিয়েছেন তার কেনা পোশাক পরে ঐ তরুণ চাকরির ইন্টার্ভিউ দিয়েছেন এবং চাকরিটি পেয়ে গেছেন।
উৎফুল্ল হয়ে কনস্টেবল জয়ানেসান বলেন, ‘সে আমাকে জানিয়েছে, আমার দেয়া শার্ট, টাই পরে সে ইন্টার্ভিউ দিয়েছে, এবং সোমবার থেকে চাকরিতে যোগ দিয়েছে’
তিনি জানান, ওই বেকার তরুণ এক কঠিন সময়ে পার করছিল। বাড়িতে বাবা অসুস্থ। পরিবারের ছিল না কোন রোজগার। চাকরি করে সে তার অবস্থার পরিবর্তন ঘটাতে চাইছিল।
এবিষয়ে টরন্টো পুলিশের একজন কর্মকর্তা পল বোয়া কনস্টেবল জয়ানেসানের কাজের প্রশংসা করেন বলেন, ‘ছেলেটিকে গ্রেফতার করা হলে তাতে লাভ হতো না কারোই। আমাদের দায়িত্ব হলো এমন কাজ করা যাতে লোকে আমাদের আদর্শ ভেবে অনুসরণ করে।’ সূত্র: বিবিসি

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 