নাইজেরিয়ায় নারী আত্মঘাতীর হামলায় নিহত ২৭
নাইজেরিয়ায় তিন নারী আত্মঘাতীর হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলে বোর্নো প্রদেশের মাইদুগুরি শহরের একটি শরণার্থী শিবিরের কাছে তিন নারী নিজেদের বোমা মেরে উড়িয়ে দেয়। ওই হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে।
২০০৯ সালে নাইজেরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পশ্চিমা শিক্ষাব্যবস্থার চরম বিরোধী এই ধর্মান্ধগোষ্ঠী। সাম্প্রতিক মাসগুলোতে এ রাজ্যে তাদের সহিংসতার মাত্রা কয়েক গুণ বেড়েছে।
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী একদল গবেষক সম্প্রতি প্রকাশিত তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, ইতিহাসে নাইজেরিয়ার বোকো হারামই প্রথম যাদের জঙ্গি কার্যক্রমে পুরুষের চেয়ে নারী আত্মঘাতীর সংখ্যা বেশি।
জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে গঠিত পর্যবেক্ষণকারী বাহিনীর সদস্য বাবা কুরা জানায়, গতকাল মঙ্গলবার প্রথমে এক নারী আত্মঘাতী শরণার্থী শিবিরের কাছে নিজেকে উড়িয়ে দেয়। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় দোকানিরা যখন তড়িঘড়ি করে তাদের দোকানপাট বন্ধ করছিল, তখন অন্য দুই নারী বোমার বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয়। এ সময় অধিকাংশ হতাহতের ঘটনা ঘটে।
গত বছর নাইজেরিয়া সরকার বলেছিল, বোকো হারামকে পরাজিত করা হয়েছে। কিন্তু গণমাধ্যম এবং সংবাদমাধ্যমগুলোর সংবাদদাতারা বলছেন, সেনা বাহিনী জঙ্গিদের হামলা বন্ধ করতে পারছে না। ফলে বোর্নো স্টেটের স্থানীয় লোকজন নিজেদের বাড়ি-ঘর ছেড়ে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 