বার্সেলোনার হামলার দায় স্বীকার করেছে আইএস
স্পেনের বার্সেলোনার পর্যটন এলাকা লাস র্যামব্লাসে হামলার দায় স্বীকার করেছে আইএস। আইএসের কথিত সংবাদ সংস্থা আমাক বলেছে, তাদের সৈন্যরা বার্সেলোনায় এই হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার লাস র্যামব্লাসে মানুষের ভিড়ের মধ্যে দ্রুতগতির একটি ভ্যান উঠিয়ে দেওয়া হয়। এতে অন্তত ১৩ জন নিহত এবং ৫০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাস র্যামব্লাস এভিনিউয়ে দ্রুতগতির ভ্যানটি পথচারিদের উপর উঠিয়ে দিলে অনেকে মাটিতে লুটিয়ে পড়েন।
টম গুয়েলার নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি অনেকের আর্তনাদ ও ভাঙাচোরার শব্দ শুনতে পাই। তারপরই দেখি ভ্যানটি রামব্লাসের মাঝ বরাবর এগিয়ে যাচ্ছে। ভ্যানটি মোটেই গতি কমায়নি। এটা ভিড়ের মাঝখান দিয়ে সোজা চলে যাচ্ছিল।
এদিকে এ হামলাকে সন্ত্রাসী হামলা বলছে কাতালান পুলিশ। দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় বলেছেন, এটি জঙ্গি হামলা।
তবে সেখানকার পুলিশ এই হামলা প্রতিরোধ করেছে। এসময় পুলিশের গুলিতে ৫ হামলাকারী নিহত হয়। এই হামলাকারীরা সুইসাইড ভেস্ট পরে ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনার পর পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে। কাছাকাছি মেট্রো ও ট্রেন স্টেশনগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 