স্পেনে দ্বিতীয় হামলাচেষ্টা নস্যাৎ, ৫ হামলাকারী নিহত
স্পেনের বার্সেলোনার পর্যটন এলাকা লাস র্যামব্লাসে সন্ত্রাসী হামলার পর এর পাশের শহর ক্যামব্রিলসেও ভ্যান চালিয়ে হামলার চেষ্টা করা হয়েছে। তবে সেখানকার পুলিশ এই হামলা প্রতিরোধ করেছে। এসময় পুলিশের গুলিতে ৫ হামলাকারী নিহত হয়।
এই হামলাকারীরা সুইসাইড ভেস্ট পরে ছিল বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে বার্সেলোনার হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় এই হামলাকে ‘জিহাদি হামলা’ হিসেবে উল্লেখ করেছেন।
লাস র্যামব্লাসের ঘটনার পর প্ল্যাকা কাতালুনিয়া এলাকার নিরাপত্তা এখনও জোরদার করা হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় মেট্রো ও রেলস্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল।
ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে কয়েকজনকে আঘাতের পর চালক হেঁটে পালিয়ে যায়। এছাড়া ওই এলাকার একটি রেস্টুরেন্টে প্রবেশ করে লোকজনকে জিম্মি করে রেখেছিল দুই বন্দুকধারী। তখন আতঙ্কিত মানুষেরা কাছের দোকান ও ক্যাফেগুলোতে আশ্রয় নেয়।
২০১৬ সালের জুলাই থেকে ইউরোপের বিভিন্ন দেশে এ ধরণের হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ফ্রান্সের নিস, জার্মানির বার্লিন, যুক্তরাজ্যের লন্ডন ও সুইডেনের স্টকহোমে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব হামলায় নিহত হয়েছেন শতাধিক মানুষ।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 