News Bangla 24 BD | মডেলকে পিটিয়ে রক্তাক্ত করলেন জিম্বাবুয়ের ফার্স্ট লেডি! - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

মডেলকে পিটিয়ে রক্তাক্ত করলেন জিম্বাবুয়ের ফার্স্ট লেডি!


দক্ষিণ আফ্রিকার এক মডেলকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে জিম্বাবুয়ের ফার্স্ট লেডি গ্রেস মুগাবের বিরুদ্ধে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার ওই তরুণী মডেলের নাম গ্যাব্রিয়েলা ইঙ্গেলস (২০)। গত রোববার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের স্যান্ডটন এলাকার ক্যাপটাল ২০ ওয়েস্ট হোটেলে এ ঘটনা ঘটে। ফার্স্ট লেডি গ্রেস মুগাবে (৫২) দেশটিতে পায়ের গোড়ালির চিকিৎসার জন্য অবস্থান করছেন।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় মডেল গ্যাব্রিয়েলা গত সোমবার আদালতে ফার্স্ট লেডির বিরুদ্ধে মামলা করেছেন।

গ্যাব্রিয়েলা ইঙ্গেলসের অভিযোগ, রোববার সন্ধ্যায় হোটেলের রুমে তিনি দুই তরুণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এমন সময় জিম্বাবুয়ের ফার্স্ট লেডি গ্রেস মুগাবে তাঁর দুই ছেলের সঙ্গে দেখা করতে যাওয়ার অভিযোগ তুলে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর কপাল রক্তাক্ত হয়েছে। কপালে ক্ষত ও রক্তের ছবি তুলে গ্যাব্রিয়েল অনলাইনে পোস্টও করেছেন।

এ ব্যাপারে জিম্বাবুয়ের ফার্স্ট লেডি গ্রেস মুগাবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দক্ষিণ আফ্রিকার নিউজ টোয়েন্টিফোর নামে একটি অনলাইন গণমাধ্যমকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে গ্যাব্রিয়েলা বলেন, তিনি ও তাঁর এক বন্ধু হোটেলে জিম্বাবুয়ের প্রেসিডেন্টের দুই ছেলে রবার্ট ও চাতুঙ্গার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সে সময় একজন দেহরক্ষী তাঁদের অন্য একটি কক্ষে অপেক্ষা করতে বলেন। ওই কক্ষেই তাঁকে মারধর করা হয়।

গ্যাব্রিয়েলা বলেন, ‘ওই কক্ষে গ্রেস ঢোকেন। কিন্তু তিনি কে তা আমি জানতাম না। কক্ষে ঢুকেই তিনি আমাকে মারধর করা শুরু করেন। আমি বিস্মিত হয়েছিলাম যে আমাকে কেন মারা হচ্ছে তা আমি জানি না। কক্ষের আমার শরীরের রক্ত পড়েছিল। আমার হাত, চুলসহ সবখানে রক্ত লেগে আছে। পরে হামাগুড়ি দিয়ে কক্ষ থেকে বেরিয়ে আমি দৌড়ে পালাই। ঘটনাস্থলে তাঁর ১০ জন দেহরক্ষী দাঁড়িয়ে এই কাণ্ড দেখেছিলেন। কিন্তু কেউই আমাকে সাহায্য করেননি।’

পুলিশ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার আদালতে জিম্বাবুয়ের ফার্স্ট লেডি গ্রেস মুগাবের বিরুদ্ধে হামলার মামলা হয়েছে। তলব করা হলেও তিনি আদালতে হাজির হননি। এই মুহূর্তে তিনি কোথায় আছেন তা জানা যায়নি।

পুলিশের মুখপাত্র বিষ্ণু নাইডু বলেন, ‘এ ঘটনার পর আলোচনার মাধ্যমে অভিযুক্ত ফার্স্ট লেডি বিষয়টি সমাধান করতে চেয়েছিলেন। কিন্তু সমাধান হয়নি। এ ঘটনার তদন্ত এখনো শেষ হয়নি।’

দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রী ফিকিলে এম্বালুলা বলেন, শুরুতে গ্রেস মুগাবে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু সে সময় তাঁকে গ্রেপ্তার করা হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ