ফিনল্যান্ডে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ২
স্পেনের পর এবার ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তার্কু শহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ আগস্ট) সেখানকার পুওতুরি-মার্কেট স্কয়ার এলাকায় এক ব্যক্তির এলোপাতাড়ি ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। তবে এটি সন্ত্রাসী হামলা কিনা সে বিষয়ে এখনও কর্তৃপক্ষের তরফ থেকে নিশ্চিত করা হয়নি।
কেন্ট সেভেনসন (৪৪) নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, এক ব্যক্তি একটি বড় সাদা ছুরি নিয়ে রাস্তার মধ্যে লোকজনকে কোপাতে থাকে। ছুরিকাঘাতের শিকার একজন সঙ্গে-সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার।
হামলার পর পুলিশের পক্ষ থেকে টুইটারে দেওয়া এক পোস্টে লোকজনকে শহরের কেন্দ্রস্থল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিমানবন্দর, ট্রেন স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলায় জড়িত সন্দেহভাজনের খোঁজে বাস, ট্রেনে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জুহা সিপিলা এক টুইটে বলেছেন, সামগ্রিক পরিস্থিতির ওপর সরকার নজর রাখছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 