News Bangla 24 BD | ‘ছেলেগুলোকে মেরে মেয়েটাকে রেখে দাও’ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

প্রজাতন্ত্র দিবসে ভারতের পশ্চিম বঙ্গের ফরিদাবাদে আসোলা অভয়ারণ্যে ঘুরতে গিয়েছিলেন জেএনইউয়ের সেন্ট স্টিফেন’স কলেজের এক ছাত্রী-সহ সাত বন্ধু। কিন্তু তিক্ত অভিজ্ঞতা নিয়ে যে তাদের ফিরতে হবে তা হয়তো ভাবেননি কেউই।

ফেরার পথে এক দল লোকের হাতে নিগৃহীত হতে হয় তাদের। পরে কোন রকমে পালিয়ে বাঁচেন ওই সাত শিক্ষার্থী।

অভিযোগে বলা হয়, ওই ছাত্রীকে ধর্ষণেরও চেষ্টা করে দুষ্কৃতীকারীরা। শুধু তাই নয়, ধর্মবিদ্বেষী নানা কথা বলে তাদের মারধর করা হয়। পরে কোন রকমে পালিয়ে বাঁচেন ওই সাত শিক্ষার্থী।

প্রাণ হাতে করে পালিয়ে এসে অভিযোগ দায়ের করার জন্য থানায় যান তারা। কিন্তু, স্থানীয় পুলিশ তাদের অভিযোগ নিতে অস্বীকার করেন।

এক পুলিশ কর্মকর্তা তাদের বলেন, ‘এটা উদ্দাম যৌনতার দেশ নয়’। পরে অবশ্য লিখিত ভাবে ক্ষমা চেয়ে নেয় সেই পুলিশ কর্মকর্তা। পরে অন্য একটি থানায় অভিযোগ দায়ের করেন শিক্ষার্থীরা।

খবরে বলা হয়, ১৫ অগস্ট সকালে ফরিদাবাদের ওই অভয়ারণ্যে ঘুরতে গিয়েছিলেন তারা। পরে রাত সাড়ে ৮টা নাগাদ ঘরে ফিরছিলেন ওই সাত জন, খবর আনন্দবাজার পত্রিকা।

আক্রান্ত শিক্ষার্থীরা জানান, গাড়ির কাছে পৌঁছনোর আগেই তিন অপরিচিত ব্যক্তি তাদের পথ আটকায়। ওই মেয়েটির সঙ্গে বাকিদের কী সম্পর্ক রয়েছে, তা নিয়ে কুরুচিকর প্রশ্ন করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই দু’পক্ষের মধ্যে হাতাহাতির শুরু হয়।

পড়ুয়াদের অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই লাঠিসোটা দিয়ে মারধর শুরু করে তারা। তাদের অভিযোগ, ধর্ষণের চেষ্টা করা হয় ওই ছাত্রীকে। এছাড়া বাকিদের মেরে মেয়েটিকে নিজেদের কাছে ‘রেখে’ দেওয়ার কথাও বলতে থাকে তারা। পরে, স্থানীয়দের সাহায্যে পালিয়ে আসেন শিক্ষার্থীরা।

পুলিশের ডেপুটি কমিশনার আস্থা মোদী জানিয়েছেন, শিক্ষার্থীদের বক্তব্য আবার রেকর্ড করা হতে পারে। তদন্তের স্বার্থে ঘটনাস্থলে নিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণও করা হতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ