ভারতে ছয় মাসের জন্য ‘তিন তালাক’ স্থগিত
ভারতের সুপ্রিম কোর্ট আগামী ছয় মাসের জন্য মুসলমানদের মৌখিক তিন তালাক স্থগিতের আদেশ দিয়েছে। দেশটির সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ এক পিটিশনের শুনানি শেষে মঙ্গলবার এ রায় দিয়েছেন।
বিচারপতি জেএস খেহারের নেতৃত্বে গ্রীষ্মকালীন ছুটিতে ভারতীয় নারীদের পিটিশনের এই শুনানি হয়। ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই পাঁচ বিচারপতি তিন তালাকের বিধানকে ‘খারাপ আইন’ বলে মন্তব্য করেন।
এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার মুসলমানদের ঐতিহাসিক তিন তালাকের ব্যাপারে আইন না করা পর্যন্ত তা স্থগিত থাকবে। একই সঙ্গে স্ত্রীকে তালাক দেয়ার এই প্রক্রিয়া বিধিবহির্ভূত এবং ইসলামি রীতিনীতির বিরোধী। দেশটিতে তিন তালাকের বৈধতা চ্যালেঞ্জ করে করেকটি পিটিশন দায়ের করেছিলেন মুসলিম নারীরা। বিভিন্ন মতাদর্শের পাঁচ সদস্যের বিচারপতির সাংবিধানিক বেঞ্চে গত ১২ থেকে ১৮ মে দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়।
বিচারকরা বলেন, আমরা প্রত্যাশা করছি, আইন প্রণেতারা আইন তৈরির সময় ‘মুসলিম পারিবারিক আইন’র (মুসলিম পারসোনাল ল) ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এবিষয়ে সব রাজনৈতিক দল তাদের মতামত দেবেন।
ভারতীয় সংবিধান অনুযায়ী তিন তালাক বৈধ হলেও দেশটির বেশ কয়েক তালাকপ্রাপ্ত নারী ১৪ শ বছর আগের এই আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশন দায়ের করেছিলেন

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 