ব্রাজিলের উত্তরাঞ্চলে নৌকাডুবিতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে এবং আরো অনেকে নিখোঁজ রয়েছেন। রাতে আমাজন অববাহিকায় একটি নৌকা ডুবিতে তাদের মৃত্যু হয়। বুধবার স্থানীয় সরকার একথা জানায়।
দেশটির সংবাদমাধ্যমে বলা হয়, উদ্ধার কর্মীরা উত্তরাঞ্চলীয় পারা প্রদেশের জিনগু নদীতে নৌকাডুবির ঘটনাস্থলে পৌঁছেছে। জিওয়ান নিউজ সাইটের খবরে বলা হয়, বুধবার সন্ধ্যা নাগাদ মাত্র ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, নৌকাটিতে কতজন যাত্রী ছিল তার সঠিক সংখ্যা জানা যায়নি। তবে পন্তা নেগ্রার কাছে নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে ৭০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।
খবরে বলা হয়, তাৎক্ষণিকভাবে এ নৌকা ডুবির কারণ জানা যায়নি। তবে সংবাদপত্র ফোলহা ডি সাও পাওলোর খবরে বলা হয়, ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
পারা দমকল সার্ভিসের কর্নেল অগাস্তো লিমা ফোলহাকে বলেন, সেখানে পানির উপরে এবং নীচে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। এ দুর্গম এলাকায় উদ্ধার কাজে আমরা তিনটি বিমান পাঠিয়েছি।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 