এআরএসএ-কে সন্ত্রাসী গ্রুপ ঘোষণা মিয়ানমারের
মিয়ানমার কর্তৃপক্ষ সন্ত্রাস দমন আইন অনুযায়ী আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি (এআরএসএ)সহ কিছু সশস্ত্র হামলাকারীকে সন্ত্রাসী গ্রুপ হিসেবে ঘোষণা করেছে।
শুক্রবার দেশটির সন্ত্রাস দমন কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
এর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে সন্ত্রাসীরা মাংতু, ইয়েথেদং ও বুথিদংয়ে পুলিশ সদরদপ্তরসহ তাদের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়ে ৯ পুলিশকে হত্যা করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, সরকার এসব হামলাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে। সরকার তার সকল শক্তি নিয়োগ করে এসব সহিংসতা বন্ধ এবং দুর্বৃত্ত ও তাদের সহযোগীদের বিচারের আওতায় নিয়ে আসবে।
এছাড়া রাখাইন রাজ্যের আঞ্চলিক উন্নয়ন, নিরাপত্তা, স্থিতিশীলতা, শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষে সরকার বিভিন্ন কমিটি গঠন করেছে।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 