বুরকিনায় স্বর্ণ খনিতে ভূমিধসে নিহত ৮
বুরকিনা ফাসোর মধ্যাঞ্চলে স্বর্ণ খনিতে ভূমিধসে আটজন নিহত হয়েছে। প্রবল বর্ষণের ফলে এ ভূমিধস হয়। রোববার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।
নাগ্রিতে শনিবার এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গোগোর মেয়র বার্নাড বৌদা। এতে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় বিচার বিভাগের এক সূত্র বলছে, নিহতদের ঘটনাস্থলেই দাফন করা হয়েছে এবং আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
সূত্র আরো জানায়, বিগত কয়েকদিন ধরে এ অঞ্চলে প্রবল বর্ষণের ফলে এ ভূমিধস হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 