News Bangla 24 BD | রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীর মাথা কেটে নিয়েছে স্বামী! - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীর মাথা কেটে নিয়েছে স্বামী!


স্ত্রী রান্নায় দেরি করায় বদরাগী স্বামীর তর সয়নি। তাই চুলার সামনে বসে থাকা স্ত্রী মুনেরা বিবির (৪৫) চুলের মুঠি ধরে ছুরিকাঘাতে কেটে ফেলল মাথা।

তারপর, শুক্রবার দুপুরে মুনেরার ছিন্ন মস্তক নিয়ে উধাও হয়ে গিয়েছিল স্বামী সাহেব শেখ। তবে, রক্তাক্ত ছুরি আর হাতের মুঠোয় ধরা স্ত্রীর মাথা নিয়ে পালানোর পথেই ধরা পড়ে যায় সাহেব। গ্রামবাসীদের তাড়া খেয়ে পাট খেতে নেমে পড়েছিল সে। পাট খেতে ঢুকে লুকিয়ে পড়ার চেষ্টা করেও পার পায়নি অবশ্য। তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে প্রতিবেশীরা।

তবে, ব্যাপারটা এত সহজে হয়নি। পাট খেতে তাকে ধরতে গেলেই গ্রামবাসীদের দিকে মারমুখী হয়ে তেড়ে গিয়েছিল তিনি। ঘন্টা দুয়েক এই লুকোচুরির মাঝেই খবর গিয়েছিল দেশটির পুলিশের কাছে। এক পুলিশ কনস্টেবল হাতের লাঠি ছুঁড়ে তার হাতের ছুরিটা হাতছাড়া করতেই গ্রামবাসীরা ঝাঁপিয়ে ধরে ফেলে তাকে। তবে, এই সময়ে স্ত্রীর মুণ্ডটি সে কোথাও ছুঁড়ে ফেলে দেয়। পুলিশ এখন সেই ছিন্ন-মাথার খোঁজ করছে।

গ্রামের পঞ্চায়েত সদস্য টুকটুকি বিবি বলছেন, যার সঙ্গে এত দিন ঘর করছে, সাত-সাতটি ছেলেমেয়ে মাকে এ ভাবে খুন করা যায়। তবে, তিনি ছেলেমেয়েরাও এক বাক্যে জানিয়েছেন, বাবা তাদের বড়ই রগচটা। খেপে গেলে উন্মত্ত হয়ে যায়।

তাদের প্রত্যেকের দাবি, ‘ফাঁসি’ হওয়াই উচিৎ সাহেব শেখের। পেশায় রাজমিস্ত্রি সাহেব এ দিন বাড়ি ঢুকে দেখে রান্না তখনও হয়নি। চিৎকার করতে থাকে সে। তার পুত্রবধূ সখিনা খাতুন বলেন, ‘‘বাবা মেরেই ফেলব বলে রান্নাঘরের দিকে ছুটে গেল। খানিক পরে দেখি মায়ের মুণ্ডহীন দেহ পড়ে রয়েছে। ’’ সূত্র: আনন্দবাজার।

এ বিভাগের অন্যান্য সংবাদ