News Bangla 24 BD | সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন হালিমা - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন হালিমা


স্বাধীনতার প্রায় ৪৭ বছর পর নগররাষ্ট্র সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন হালিমা ইয়াকুব।

সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার ছিলেন হালিমা ইয়াকুব। তিনি মালয় জাতির অন্তর্ভুক্ত। মালয় জাতির দ্বিতীয় ব্যক্তি হিসেবে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে বসতে যাচ্ছেন তিনি।

সিঙ্গাপুরের নির্বাচন বিভাগ যাচাই-বাছাইয়ের পর সোমবার প্রেসিডেন্ট পদে মাত্র একজন প্রার্থীকে যোগ্য হিসেবে ঘোষণা করেন। ঘোষণায় তার নাম বলা না হলেও অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করায় এটি নিশ্চিত হয়েছে যে, একমাত্র যোগ্য প্রার্থী হলেন হালিমা ইয়াকুব।

নির্বাচন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মাত্র একজন প্রার্থী সক্ষমতার সনদ ও কমিউনিটি সনদ পেয়ে প্রেসিডেন্ট পদে যোগ্য বলে প্রতীয়মান হয়েছেন। আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন হবে না- স্বয়ংক্রিয়ভাবে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হচ্ছেন তিনি।

সিঙ্গাপুরের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব নেবেন হালিমা ইয়াকুব। এর আগে বুধবার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করবে নির্বাচন বিভাগের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা।

প্রাক্তন প্রেসিডেন্ট টনি তানের মেয়াদ শেষ হয়েছে ৩১ আগস্ট। পদটি খালি হওয়ায় প্রেসিডেন্টের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান জে ওয়াই পিল্লাই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিঙ্গাপুরের প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইউসুফ ইসহাক। একইসঙ্গে তিনি ছিলেন প্রথম মালয় প্রেসিডেন্ট। ১৯৭০ সালে ইন্তেকাল করার আগ মুহূর্ত পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ছিলেন।

তথ্যসূত্র : রয়টার্স ও স্ট্রেইটস টাইমস অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ