সাজানো লোক দিয়ে আগুন লাগিয়ে রোহিঙ্গাদের দায়ী করছে মিয়ানমার
সাজানো লোক দিয়ে ঘরবাড়িতে আগুন দেওয়ার ছবি তুলে সেই দায় রোহিঙ্গাদের ঘাড়ে চাপাচ্ছে মিয়ানমার।
মিয়ানমার সরকারের দাবি, রোহিঙ্গারা নিজেরাই তাদের বসতবাড়িতে আগুন দিয়ে সহিংসতা ছড়াচ্ছে। কিন্তু বাস্তব চিত্র বলছে তার উল্টো কথা। বৌদ্ধ রাখাইন, এমন কি হিন্দুদের রাখাইন মুসলিমদের মতো পোশাক পরিয়ে তাদের দিয়ে ঘরবাড়িতে আগুন দেওয়া হচ্ছে এবং সেইসব ঘটনার ছবি তুলে এর জন্য রোহিঙ্গাদের দায়ী করা হচ্ছে।
মিয়ানমার সরকারের ব্যবস্থাপনায় সাংবাদিকদের একটি দল রাখাইনে রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়ে যাওয়া হয়। দেশি-বিদেশি ১৮ জন সাংবাদিকের এই দলে ছিলেন বিবিসির জোনাথন হেড। রাখাইন ঘুরে তিনি নিজের চোখে দেখা অবস্থা নিয়ে একটি প্রতিবেদন লিখেছেন। আর এতে ফুটে উঠেছে কীভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছে মিয়ানমার ও তার সেনাবাহিনী।
বিবিসির খবরে বলা হয়েছে, গত দুই সপ্তাহে যেসব রোহিঙ্গা মুসলিম রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে, তারা এসেছে মূলত তিনটি জেলা থেকে। জেলা তিনটি হলো- মংডু, বুথিডং ও রাথেডং।
এ তিনটিই হচ্ছে মিয়ানমারের শেষ তিনটি এলাকা যেখানে বড় সংখ্যায় ‘মুক্ত পরিবেশে’ রোহিঙ্গা বসতি আছে। এ ছাড়া বড় সংখ্যায় রোহিঙ্গারা আছে শুধু বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়শিবিরে।
এসব জেলায় যাওয়া খুব কঠিন, রাস্তা খারাপ – তা ছাড়া সেখানে যেতে সরকারি অনুমতিপত্র লাগে। কিন্তু সাংবাদিকদের এমন অনুমতি দেওয়া হয় না বললেই চলে।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 