রোহিঙ্গা ইস্যু: জাতিসংঘের সমালোচনার মুখে ভারত
রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে জাতিসংঘের সমালোচনার মুখে পড়েছে দেশটি। ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে দেশ থেকে বের করে দেয়ার হুমকির বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ভারতের তীব্র সমালোচনা করেছে। আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৩৬তম অধিবেশনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জেইদ রাদ-আল হুসেইন নয়াদিল্লির সমালোচনা করেন।
রাদ-আল হুসেইন বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনী সহিংস অভিযান চালাচ্ছে। ঠিক এই সময়ে রোহিঙ্গাদের ভারত থেকে বের করে দেওয়ার হুমকির বিষয়ে নয়াদিল্লির সমালোচনা করেন তিনি।
জেইদ রাদ-আল হুসেইনের এই সমালোচনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ভারত।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে আরো বলা হয়, গো-রক্ষার নামে ভারতে সংঘটিত বিভিন্ন ঘটনা ও সম্প্রতি সাংবাদিক গৌরি লঙ্কেশ খুন হওয়ার বিষয়েও নয়াদিল্লির সমালোচনা করেছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 