জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন না সু চি
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার পরিকল্পনা বাতিল করেছেন মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি। আগামী সপ্তাহে এই অধিবেশন অনুষ্ঠিত হতে পারে বলে জানা যায়।
গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ কিউ জেইয়া বার্মিজ সংবাদমাধ্যমগুলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ইউ কিউ জেইয়া জানান, ‘সুচির এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দেশের অভ্যন্তরীণ বিষয়ে আরো বেশি করে মনোযোগ দেয়া।’ অধিবেশনে সুচি’র বদলে দেশটির ভাইস প্রেসিডেন্ট ভান থিও মিয়ানমারের প্রতিনিধিত্ব করবেন বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। লোকজন আতঙ্কের মধ্যে আছেন। এ সময়ে তার দেশে থাকা উচিত। সামগ্রিক বিষয়ে আরও মনোযোগ দিতে তিনি দেশেই থাকছেন।
এদিকে, মিয়ানমারের সংবাদমাধ্যম গুলোতে বলা হচ্ছে, রাখাইন রাজ্যে সংখ্যালঘু নিধন নিয়ে নীবর ভূমিকা পালন করায় জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের তীব্র ক্ষোভ ও তোপের মুখে পড়তে পারেন সুচি। তাই এই অধিবেশন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। সূত্র: বিবিসি।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 