উড়োফোনে শতাধিক হুমকি, মস্কোয় বোমাতঙ্ক
রাশিয়ার রাজধানী মস্কোয় গতকাল বুধবার বোমা আতঙ্কে ৫০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। উড়োফোনে শতাধিক হুমকি পেয়ে বিশ্ববিদ্যালয়, শপিং মল, রেলস্টেশন, বিমানবন্দর ও হোটেল থেকে তাৎক্ষণিকভাবে তাদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ।
বুধবার কয়েক ঘণ্টার মধ্যে উড়োফোনে শতাধিক বোমা হামলার হুমকি আসে জরুরি সেবা বিভাগে। পরে কর্তৃপক্ষ ৫০ হাজার মানুষকে সরিয়ে নেয় বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা ইতর-তাস।
মস্কোর জরুরি সেবা বিভাগের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা রুশ গণমাধ্যমকে জানান, জরুরি সেবা বিভাগের কাছে বোমার হুমকিসংক্রান্ত প্রায় এক শটি ফোন কল আসে। বোমা নিষ্ক্রিয়কারী দলের বিশেষজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ কুকুর দিয়ে তল্লাশি অভিযান চলছে। বিভিন্ন ভবন থেকে ৫০ হাজারের বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
গতকাল বুধবার সকাল থেকেই মস্কোর জরুরি সেবা বিভাগের কাছে বোমা হামলার হুমকি দিয়ে ফোন কল আসতে থাকে। এরপর পুলিশ নগরীর রেড স্কয়ারের গুম শপিং মল, সেচেনভ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মিগিমো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ববিদ্যালয়, রাশিয়ার স্টেট সোশ্যাল বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার আইন একাডেমিসহ নগরের কসমস, জিভেজদনায়া ও আজিমুত অলিম্পিক হোটেল থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
সূত্র: ইতর-তাস

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 