News Bangla 24 BD | আন্তর্জাতিক পর্যবেক্ষণের ভয় করি না, অভিযান চলবে : সু চি - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

আন্তর্জাতিক পর্যবেক্ষণের ভয় করি না, অভিযান চলবে : সু চি


অং সান সু চি বলেছেন, রোহিঙ্গা সংকটকে তার সরকার যেভাবে মোকাবিলা করছে, সে বিষয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণের ভয় করেন না তিনি।

মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে এ কথা বলেছেন তিনি। এই প্রথমবার রোহিঙ্গা সংকট নিয়ে প্রকাশ্যে কথা বললেন সু চি। রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে এসেছে ৪ লাখ ১০ হাজার রোহিঙ্গা মুসলিম। ২৫ আগস্ট থেকে সংকট শুরু হওয়ার পর এ বিষয়ে কথা না বলায় আন্তর্জাতিক মহলে কঠোর নিন্দার মুখে পড়েন তিনি।

তবে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করে সু চি বলেছেন, রাখাইনে সংঘর্ষকবলিত সব মানুষের জন্য তিনি খুবই ব্যথিত। রোহিঙ্গা মুসলিমরা কেন পালিয়ে যাচ্ছে, সে বিষয়টি খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেছেন সু চি।

তথ্যসূত্র : বিবিসি ও আলজাজিরা অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ