নারীদের বোকা বলে নিষিদ্ধ হলেন সৌদি ইমাম
সৌদি আরবে একজন ইমামকে ধর্মপ্রচার থেকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ তিনি বলেছিলেন “নারীরা বোকা এবং গাড়ি চালানোর জন্য যথেষ্ট বুদ্ধি তাদের নেই”।
শেখ সাদ আল হাজারি নামের ওই ইমাম বলেছেন, “নারীদের মাথায় এমনিতেই অর্ধেক বুদ্ধি আছে, আর কেনাকাটার পর তাদের মাত্র ২৫ শতাংশ বুদ্ধি বজায় থাকে”।
সৌদি আরবের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আসির অঞ্চলে ধর্মীয় কর্তৃপক্ষের প্রধান শেখ হাজারি।
একদিন এক আলোচনার প্রাক্কালে নারীদের নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
তার এই মন্তব্যের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়ে ও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এই প্রেক্ষাপটে আসির অঞ্চলের গভর্নর শেখ হাজারিকে ধর্মপ্রচার এবং অন্য যে কোনো ধরনের ধর্মীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
এখানে উল্লেখ্য, সৌদি আরবে নারীরা গাড়ি চালাতে পারে না। যদিও দেশটিতে কোনো আইনে নেই যে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ। বিবিসি

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 