লন্ডনে শপিংমলে এসিড হামলায় দগ্ধ ৬
পূর্ব লন্ডনের একটি শপিংমলে এসিড হামলায় কমপক্ষে ৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার পরপর অনেক অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি সেখানে হাজির হয়।
শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডন্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
এক বিবৃতিতে স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, তারা এখনও এই ঘটনাকে সন্ত্রাসী হামলা মনে করছে না।
মেট্রপলিটন পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার রাত আটটার কিছুক্ষণ আগেই স্ট্র্যাটফোর্ড শপিং সেন্টারে এই এসিড হামলা চালানো হয়। এলোপাতাড়ি এই হামলায় ৬ জন দগ্ধ হয়েছেন। কয়েকজন পুরুষ মিলে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শপিংমলে কয়েকজনে মধ্যে ঝগড়া লেগে যায়। সেখান থেকেই বিবাদের শুরু।
হোসেন নামে ওই শপিংমলের একটি ফাস্ট ফুডের সহকারী ব্যবস্থাপক বলেন, তার পরিচিত একজন এসিডে আহত হওয়ার পর পানি দিয়ে মুখ ধোওয়ার জন্য ওয়াশরুমে যান। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 