৮জনকে হত্যা: খালেদা জিয়াকে গ্রেফতারে পরোয়ানা
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
এ মামলায় ৭৮ জনের বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করে কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিনা বেগম সোমবার এই আদেশ দেন। পিপি মোস্তাফিজুর রহমান লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির ডাকা অবরোধ চলাকালে ২০১৫ এর ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলা হয়। তাতে বাসটিতে আগুন ধরে আটজন দগ্ধ হয়ে মারা যায়।
এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বিএনপি-জামায়াতের ৫৬ জনের নাম উল্লেখ করে, আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি দেখিয়ে মামলা করেন, যাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।
তদন্ত শেষে চলতি বছরের ৬ মার্চ কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সেখানে খালেদা জিয়াসহ মোট ৭৮ জনকে আসামি করা হয়।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ 