News Bangla 24 BD | বর্তমান সরকার একদলীয় শাসন কায়েম করতে বিরোধীদলের নেতাদের গুম করেছেন-রুহুল কবির রিজভী - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

বর্তমান সরকার একদলীয় শাসন কায়েম করতে বিরোধীদলের নেতাদের গুম করেছেন-রুহুল কবির রিজভী


মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব   রুহুল কবির রিজভী বলেন,বর্তমান সরকার একদলীয় শাসন কায়েম করতে কেউ যাতে বাধা হয়ে না দাড়ায় সেজন্য বিরোধীদলের নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সালাউদ্দিন চৌধুরীর মতো জনপ্রতিনিধদের গুম করেছেন।

শনিবার (৯ডিসেম্বর) কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন।

এরই প্রতিবাদে ১০ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা, মহানগরসহ সারাদেশে প্রতিটি জেলায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করবে বিএনপি। রিজভী বলেন, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান,শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল।

এ বিভাগের অন্যান্য সংবাদ