News Bangla 24 BD | মহাসড়কের গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে জাবিতে মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

মহাসড়কের গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে জাবিতে মানববন্ধন


জাবি প্রতিনিধি :সাগর কর্মকার
ঐতিহাসিক যশোর রোডের শতবর্ষী ২ হাজার ৩১২টি গাছ কেটে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
আজ সোমবার সকাল ১১টায় ‘বিজ্ঞান আন্দোলন মঞ্চ’র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম প্রতিবাদ করে বলেন, ‘এ সিদ্ধান্তে জনসাধারণের মতামতকে উপেক্ষা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যশোর রোডের পাশে সরকারি জমি থাকা সত্ত্বেও শতবর্ষী গাছ কেটে রাস্তা চওড়া করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি।’
জাবি শিক্ষার্থী নিশাত তাসনিমের সঞ্চালনায় মানববন্ধনে বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক শোভন রহমান, মুহাম্মদ দিদার প্রমুখ বক্তব্য রাখেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ