শাবিতে ছাত্রজোটের সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতারা।
শাবি ছাত্রফ্রন্টের আহ্বায়ক প্রসেনজিৎ দাস হামলার অভিযোগ জানিয়ে বলেন, ‘ক্যাম্পাসের ভেতরে মিছিল করার পর যখন আমরা প্রধান গেইটে সমাবেশ করছিলাম তখন ছাত্রলীগের কর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।’
সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) জানান, ছাত্রলীগের কর্মীরা প্রগতিশীল ছাত্র জোটের সমাবেশে হামলা করেছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছে প্রগতিশীল ছাত্র জোটের নেতারা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 