মালদ্বীপে বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
মালদ্বীপে জরুরি অবস্থা জারির পর দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাস।
বাংলাদেশিদের সতর্ক করে সোমবার (৫ জানুয়ারি) রাতে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে নিজ নিজ কাজ ছাড়া অপ্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের মালদ্বীপের রাস্তায় বা অন্য কোথাও ঘোরাঘুরি বন্ধ রাখতে বলা হয়েছে। অবসরে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া পরামর্শ দেওয়া হয়েছে। কোনও ধরনের মিটিং, মিছিল ও সমাবেশে যোগ না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে যে কোনও ধরনের সাহায্যের জন্য দূতাবাসের হটলাইন চালু করা হয়েছে। +৯৬০৩৩২০৮৫৯ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে, মালদ্বীপে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হওয়ায় সেখানে নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে চীন। চীনের পাশাপাশি মালদ্বীপ ভ্রমণে নাগরিকদের সতর্ক করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও।
উল্লেখ্য, মালদ্বীপে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। সোমবার প্রেসিডেন্টের দফতরের আইনি বিষয়ক মন্ত্রী আজিমা শুকুর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণার কথা জানান। জরুরি অবস্থা জারির কিছু সময়ের মধ্যেই গ্রেফতার হন দেশটির প্রধান বিচারপতি। আরও আটক হয়েছেন প্রায় তিন দশক ধরে ক্ষমতায় থাকা সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম। এরপরই বাংলাদেশ দূতাবাস থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 