শ্রীপুরে প্রশ্ন ফাঁসের অভিযোগে এসএসসি প্রশ্নপত্রসহ মাওনা সহকারী কেন্দ্র সচিব গ্রেপ্তার
শ্রীপুর প্রতিনিধি : আমজাদ হোসেন নাহীন নামে এক শিক্ষককে প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বহমুখী উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে শনিবার এসএসসি’র গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আমজাদ হোসেন নাহীন নামে ওই ব্যাক্তি শ্রীপুরের আলহাজ¦ ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাওনা বহমুখী উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব। শনিবার সকাল পৌণে ১১টার দিকে ওই কেন্দ্রের পিয়ার আলী কলেজ ভেন্যুর গেইট থেকে প্রশ্নপত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, নৈর্ব্যক্তিক পরীক্ষা শেষ হওয়ার পর সকাল পৌণে ১১টার দিকে ওই শিক্ষক কেন্দ্রের বাইরে যাচ্ছিলেন। এসময় গেইটের কাছে সন্দেহজনকভাবে তাকে তল্লাশী করে তার কাছে রচনামূলক (গণিত) প্রশ্নপত্র পাওয়া যায়। এ ব্যাপারে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে কেন্দ্র সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়। পরীক্ষা চলাকালীন প্রশ্ন কারেকশন করে পরীক্ষার্থীদের সরবরাহ করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মাওনা বহমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. শাহজাহান জানান, ঘটনা জানার পর তাৎক্ষণিক অভিযুক্ত শিক্ষককে চলতি বছরের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।গত বছর এস্েসসি পরীক্ষা চলাকালীন থানা থেকে যথা সময়ে প্রশ্নপত্র সরবরাহ না করার অভিযোগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তাৎক্ষণিক তার বিরুদ্ধে পরীক্ষা সংক্রান্ত অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাকে কারণ দর্শানো নোটিশ ও পরে থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 