News Bangla 24 BD | জাবিতে দুই দিনের আর্ট ক্যাম্পের উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

জাবিতে দুই দিনের আর্ট ক্যাম্পের উদ্বোধন


জাবি প্রতিনিধি, সাগর কর্মকার:
 বাংলাদেশের প্রতিষ্ঠিত ১১টি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এবং অনুষদের মোট ৫০ জন  চিত্রশিল্পীকে নিয়ে আজ শনিবার দুই দিনের আর্ট ক্যাম্প শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি )। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  চারুকলা বিভাগের উদ্যোগে যৌথভাবে একটি আর্ট ক্যাম্প আয়োজন করা হয়েছে জাবির চারুকলা বিভাগে।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ডঃ আদরশ সোয়াইকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডঃ ফারজানা ইসলাম। অনুষ্ঠানে অতিথিদের মাঝে আরও উপস্থিত ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ডঃ মোঃ মোজাম্মেল হক,  জাবি এর মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মোঃ মঞ্জুরুল হক, ভারতীয় হাই কমিশনারের প্রথম সেক্রেটারি জনাব জিষ্ণু মুখার্জি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাবি চারুকলা বিভাগের সভাপতি এম এম ময়েজউদ্দীন। এবারের আর্ট ক্যাম্পটিতে শিল্পকর্মের বিষয় হিসেবে নির্ধারিত হয়েছে- ১। ভারত ৭০- ৭০ বছরে ভারতের অগ্রযাত্রা ও উন্নতি। ২। মুক্তিযুদ্ধে বন্ধুত্বের জয়। ৩। ধর্ম যার যার, উৎসব সবার। ৪। মৈত্রী
১৭ এবং ১৮ ফেব্রুয়ারি আর্ট ক্যাম্পে শিল্পীরা নির্ধারিত বিষয়ে নিজেদের ইচ্ছানুসারে চিত্রাঙ্কন করবেন। ১৯ ফেব্রুয়ারি ভারতীয় হাই কমিশনার হিজ এক্সেলেন্সি জনাব হারস বর্ধন স্রিংলা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডঃ ফারজানা ইসলামক প্রধান অতিথি হিসেবে আয়োজনের সমাপনী অনুষ্ঠানে কৃতী শিল্পীদের পুরস্কৃত করবেন। সকল শিল্পীর চিত্রকর্মগুলো নিয়ে চারুকলা বিভাগের জয়নুল ড্রইং স্টুডিওতে সমাপনী প্রদর্শনীর আয়োজন করা হবে
এ বিভাগের অন্যান্য সংবাদ