টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে বই মেলা
টঙ্গী প্রতিনিধি : টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে শুক্রবার মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাসব্যাপী বই মেলা ২৭টি স্টল পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল। বই মেলা পরিদর্শন শেষে আগত দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা. এম এ রশিদের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মনিরুজ্জামানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এড. রফিকুল ইসলাম, মনছুরুল ইসলাম মিলন, শিক্ষক প্রতিনিধি আবুল কাশেম, জহিরুল ইসলাম, গাজীপুর মহানগর স্বেচ্ছাসবেক লীগের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, টঙ্গী থানা যুবলীগের প্রভাবশালী সদস্য মোঃ বিল্লাল হোসেন মোল্লা, গাজীপুর মহানগর তাঁতীলীগের সভাপতি শাহ আলম, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান, কাউন্সিলর প্রার্থী রাশেদা বেগম প্রমুুখ। বই মেলা পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদ আহসান রাসেল বলেন, বই মানুষের মনের খোরাক যোগায়। বই পড়ে মানুষ জ্ঞান অর্জন করে। আশা রাখি এই বই মেলায় মানুষের মনে আনন্দ যোগাবে।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 