News Bangla 24 BD | দুর্নীতিবাজদের পক্ষে জনসমর্থন বাড়ে না: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

দুর্নীতিবাজদের পক্ষে জনসমর্থন বাড়ে না: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের অতিকথন তাদের ভোট কমাবে। কারণ দুর্নীতিবাজের পক্ষে জনসমর্থন বাড়ে না। প্রতিদিন আওয়ামী লীগের ১০ লাখ ভোট বাড়ছে আর দুর্নীতির জন্য বিএনপির ১০ লাখ করে ভোট কমছে।
শুক্রবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
‘খালেদা জিয়াকে একদিন কারাগারে রাখা মানে বিএনপির ১০ লাখ ভোট বৃদ্ধি পাবে, আওয়ামী লীগের ১০ লাখ  ভোট কমবে’ মর্মে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের আরো বলেন, ‘বড় বড় কথা বলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি দেশের রাজনীতির বহুরূপী নেতা, ডিগবাজিতে ওস্তাদ। তিনি এখন শান্তিপূর্ণ আন্দোলনে যাচ্ছেন। শান্তিপূর্ণ আন্দোলন, না আস্তে আস্তে অশান্তির ক্ষেত্র তৈরি করছেন? শান্তির কথা বলে জনগণের সহানুভূতি পেতে চান? দেশের মানুষ আপনাদের দুর্নীতির পক্ষে না।’
এ বিভাগের অন্যান্য সংবাদ