News Bangla 24 BD | সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকতা বন্ধ করুন: ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকতা বন্ধ করুন: ওবায়দুল কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির মদদদান অব্যাহত রাখলে আগামী নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে তার সমুচিত জবাব দেবে। উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মদদ না দেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘আপনারা সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকতা বন্ধ করুন। এসব করে ২০১৪ সালের ভুলের পুনরাবৃত্তি করবেন না।’
আজ সোমবার বিকেলে রাজধানীর নগর ভবন মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আগামী ৭ মার্চ আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) জাতির উদ্দেশে এই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।
ওবায়দুল কাদের বলেন, ড. জাফর ইকবালের ওপর হামলাকারী যে কথা বলেছে তাতে বিএনপির স্বরূপ উম্মোচিত হয়েছে। তারা সাম্প্রদায়িক অপশক্তি, কিলিং গ্রুপের সদস্য।’ হামলাকারী টার্গেট কিলিং গ্রুপের সদস্য বলে উল্লেখ করে কাদের আরো বলেন, আর সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা করে বিএনপি নামের একটি রাজনৈতিক দল।
এ বিভাগের অন্যান্য সংবাদ