জাবিতে দেশের দীর্ঘতম আলপনা অঙ্কন
জাবি প্রতিনিধি, সাগর কর্মকার:
“আঁকবে জাবি,দেখবে দেশ” এই স্লোগানকে ধারন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আঁকছে দেশের দীর্ঘতম(২কি. মি.)আলপনা। পাকিস্তানি সেনাবাহিনীর নির্মমতা ও ২৫ মার্চ গণহত্যা দিবসকে ব্যতিক্রম ভাবে উদযাপনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং চারুকলা বিভাগের উদ্যোগে শুরু হয়েছে

দেশের দীর্ঘতম আলপনা অঙ্কন।কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রাস্তা থেকে রোববার বিকেল তিনটায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম দুই কিলোমিটার দীর্ঘ এ আলপনা অঙ্কন কর্মসূচির উদ্বোধন করেন।উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘২৫শে মার্চ রাতের আধারে পাকিস্তানী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড এদেশের মানুষ কোনোদিন ভুলবে না। আমাদের এ কর্মসূচি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।’ সবাইকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান ও উপস্থিত শিক্ষার্থীদের ধন্যবাদ জানান উপাচার্য।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন, অধ্যাপক আব্দুল্লাহেল কাফীসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
এর আগে সকাল দশটায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ক্যাফেটেরিয়া চত্বরে মুক্তিযুদ্ধের চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেন।
এ ছাড়াও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত চার দিনব্যাপী ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসবের’ আয়োজন করেছে ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি)। অনুষ্ঠানে নাটক ও গানের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে ছাত্রসমাজের সামনে তুলে ধরা হবে এবং দেশ বরণ্য গুণীজন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 