ঝিনাইদহ পরিত্যাক্ত ভবনে ঝুকিপুর্ন ভবনে চলছে পাঠদান!
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
তিন বছর আগে ঝিনাইদহ এলজিইডি থেকে চিঠি দিয়ে জানানো হয় প্রাইমারি স্কুলটি ঝুকিপুর্ন। সে হিসেবে পরিত্যক্ত ঘোষনা করা হলেও জায়গার অভাবে ঝুকিপুর্ন ভবনে চলছে পাঠদান। শিক্ষাথীদের মাথার উপরে খসে পড়ছে পলেস্তারা। খোয়া ও বালিতে নোনা লেগে বেড়িয়ে পড়েছে রড। তারপরও কর্তৃপক্ষের কোন নজর নেই। ঝিনাইদহ সদর উপজেলার পূর্ব রাঙ্গিয়ারপোতা সরকারী প্রাইমারি স্কুলের চিত্র এটি। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা থাকলেও এ দিকে কারো নজর নেই। সরেজমিনে স্কুলে গিয়ে দেখা গেছে, পুরাতন ভবনটির ছাদ বেশির ভাগ স্থানে খসে পড়েছে। বৃষ্টি হলেই তাদের স্কুল ছেড়ে বাড়ি যেতে হয়। বৃষ্টির পানি পড়ে বই খাতা ভিজে যাই। স্কুলের সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ জানান, আমরা খুব কস্টের মধ্যে আছি। কখন যে দুর্ঘটনার মধ্যে পড়তে হয় তা আল্লাহ পাকই জানেন। ভবন ঝুকিপুর্ন হওয়ায় অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিচ্ছে। তিনি বলেন, কর্তৃপক্ষ অনেক আগেই ভবনটি পরিত্যাক্ত দেখালেও নতুন কোন ভবন করা হয়নি। ফলে বাধ্য হয়ে ঝুকিপুর্ন ভবনে ক্লাস নিতে হচ্ছে। এখন বর্ষার সময় ছাদ চুয়ে পানি ঝরে বিজে যায় শিক্ষার্থীদের বই খাতা। তারপরও আমরা নিরুপায়। ১নং সাধুহাটি ইউনিয়ন চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন জানান বিষয়টি দুঃখ জনক। দির্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীরা ঝুকির মধ্যে ক্লাশ করবে এটা কোন ভাবেই মেনে নেওয়া যাচ্ছে। তিনি ভবনটি ভেঙ্গে দ্রুত নতুন বিল্ডিং নির্মানের দাবী জানান। জেলা শিক্ষা অফিসার শেখ আক্তারুজ্জামান জানান, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহন করবো।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 