News Bangla 24 BD | জাবিতে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি দাবিতে মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

জাবিতে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি দাবিতে মানববন্ধন


সাগর কর্মকার,জাবি প্রতিনিধি,
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি দাবিতে মানববন্ধন করেছে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম ।
বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের আহবায়ক অধ্যাপক সৈয়দ মো. কামরুল আহছান টিটু বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করছে।
বেগম খালেদা জিয়া কারাগারে নয়, কারাগারে রয়েছে দেশের গণতন্ত্র। তাই রাজপথে দুর্বার আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।এ সময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যুগ্ম অধ্যাপক শামসুল আলম সেলিম বলেন, “সরকার বাকশালী কায়দায় সকল ভিন্নমতকে দমন-নিপীড়ন করছে। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা শুরু করেছে। বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। তাই দেশের সকল বিরোধী দলকে এক কাতারে এনে জনগণকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকারকে বাধ্য করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম বলেন সরকার গণতন্ত্রের কথা বলে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে। গনতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে তাই তাদের এতো ভয়। সর্বাত্মক গণআন্দোলন ছাড়া আমাদের নেত্রীর মুক্তির কোন পথ নেই।
মানববন্ধনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক মো. শরিফ উদ্দিনের সঞ্চালনায় দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান, ফার্মেসী বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমান, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সুমা মমতাজ প্রমুখ বক্তব্য রাখেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ