চবিতে ছাত্রলীগ সাংবাদিককে জবাই করার হুমকী, জাবি প্রেসক্লাবের নিন্দা
সাগর কর্মকার ,জাবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)’র প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক এবং দৈনিক পূর্বদেশ পত্রিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিনিধি জোবায়ের চৌধুরীকে ছাত্রলীগ নেতার প্রকাশ্যে ‘জবাই’ করে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এক যৌথ বিবৃতি দিয়েছেন জাবি প্রেসক্লাবের সভাপতি দিপঙ্কর দাস এবং সাধারণ সম্পাদক আবু তাহের।
শুক্রবার জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সাংবাদিক জোবায়ের চৌধুরী চট্টগ্রাম নগরীর দামপাড়া বাস কাউন্টারে সংবাদ সংগ্রহ করতে গেলে চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি রেজাউল হক রুবেল সংবাদ মাধ্যমে তার বক্তব্য না গেলে প্রকাশ্যে ‘জবাই’ করে মেরে ফেলার হুমকি দেন।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আমারা মনে করি এ ধরনের হুমকির ঘটনায় সাংবাদিকতার মত মুক্ত ও স্বাধীন পেশা বাধাগ্রস্ত হবে। আমরা চাই শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় দেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদকদের সুরক্ষায় বিশ্ববিদ্যালয়ের প্রসাশন, রাজনৈতিক সংগঠন, সংশ্লিষ্ট গনমাধ্যম ও সাংবাদিক নেতারা উদার ও গনতান্ত্রিক মানসিকতা পোষণ করবনে।তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 