News Bangla 24 BD | ১ সেপ্টেম্বর থেকে মেডিকেলে ভর্তি কোচিং সেন্টার বন্ধের নির্দেশ - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

১ সেপ্টেম্বর থেকে মেডিকেলে ভর্তি কোচিং সেন্টার বন্ধের নির্দেশ


আসন্ন এমবিবিএস ও ডেন্টাল পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে সব মেডিকেলে ভর্তি কোচিং সেন্টার বন্ধ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
এছাড়া ভর্তি পরীক্ষা কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসসহ যেকোনো ধরনের গুজব বা ভুয়া তথ্য যদি কেউ ফেসবুক বা ইন্টারনেটে প্রচার করে তবে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
আজ সোমবার এই সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেন মন্ত্রী। সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি এই নির্দেশনা প্রণয়ন করেন।
মোহাম্মদ নাসিম কোনো অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের গুজব না ছড়িয়ে যেকোনো অভিযোগ নিকটস্থ থানা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরে দ্রুত জানানোর জন্য সর্বসাধারণের অনুরোধ জানান।
মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ এবং পরীক্ষা কেন্দ্র করে যেকোনো অপপ্রচার রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অভিভাবক এবং শিক্ষার্থীদের সহায়তা কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী।
২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে ৫ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা হবে ৯ নভেম্বর।
এ বিভাগের অন্যান্য সংবাদ