News Bangla 24 BD | কোনো সহিংসতা সৃষ্টি করলে জনগণ প্রতিহত করবে: ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

কোনো সহিংসতা সৃষ্টি করলে জনগণ প্রতিহত করবে: ওবায়দুল কাদের


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রের নামে কোনো সহিংসতা সৃষ্টি করলে জনগণই তা প্রতিহত করবে।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিএনপির থাকার কোনো সুযোগ নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারে স্বতন্ত্র কোনো সাংসদেরও থাকার সুযোগ থাকছে না।
আজ রবিবার দুপরে ঢাকা-আরিচা মহাসড়কের সভারের হেমায়েতপুরে ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইন্টারসেকশন আলোকিতকরণের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী এসময় আরো বলেন, বিএনপির যেহেতু সংসদে প্রতিনিধিত্ব নেই, তাই কোনোভাবেই তাদের অন্তর্বর্তীকালীন সরকারে থাকারও সুযোগ নেই। যেহেতু সরকারের আয়তন ছোট হয়ে যাবে, ফলে জাতীয় পার্টি থাকলেও স্বতন্ত্র প্রার্থীও থাকছেন না অন্তর্বর্তীকালীন সরকারে।
সড়ক দুর্ঘটনায় শুধু গাড়ির প্রতিযোগিতাই দায়ি নয়, ছোট ছোট যানবাহনও দুর্ঘটনার অন্যতম কারণ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি সড়ক-মহাসড়কে দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা আগামী ১০ দিনের মধ্যে রিপোর্ট প্রদান করবে।
এসময় সড়ক ও জনপথ এবং পুলিশের উধ্বর্তন কর্মকর্তাসহ, স্থানীয় সংসদ সদস্য, চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বাসস
এ বিভাগের অন্যান্য সংবাদ