News Bangla 24 BD | জাবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

জাবি প্রতিনিধি, সাগর কর্মকার:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষার সময়সূচি ইউনিট ভিত্তিক  প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১১ অক্টোবর পর্যন্ত।
৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ‘এ’  ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১ অক্টোবর ‘এইচ’ ইউনিটে (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি তথা আইআইটি) পরীক্ষা হবে।
২ ও ৩ অক্টোবর ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ); ৩ অক্টোবর ‘আই’ ইউনিটে (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ভর্তি পরীক্ষা হবে। ৪ অক্টোবর ‘বি’ ইউনিট (সমাজ বিজ্ঞান অনুষদ), ৮ অক্টোবর ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ব্যতীত) ও ৯ অক্টোবর ‘সি ১’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ) পরীক্ষা হবে। একই দিনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং ‘এফ’ ইউনিটে (আইন অনুষদ) পরীক্ষা হবে।
সর্বশেষ ১০ অক্টোবর ‘জি’ ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ) ও ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। কোনো দিন পাঁচটি, আবার কোনো দিন ছয়টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিফটের বিষয়টি উপাচার্যের সিদ্ধান্তের পরই চূড়ান্ত হবে।
ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য পাওয়া যাবে juniv.edu লিঙ্কে।
এ বিভাগের অন্যান্য সংবাদ