News Bangla 24 BD | ১০ বছরেও কিছু করতে পারেনি বিএনপি: ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

১০ বছরেও কিছু করতে পারেনি বিএনপি: ওবায়দুল কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যের ডাকে সাধারণ মানুষ সাড়া দেয়নি। জাতীয় ঐক্যের নেতৃবৃন্দ সমাবেশ করার জন্য সরকার সোহরাওয়ার্দী উদ্যান উন্মুক্ত করে দিলেও মানুষ না হওয়ার আশংকায় তারা নাট্যমঞ্চে সমাবেশ করেছে। জাতীয় ঐক্যের নেতৃবৃন্দের দেশে কোন গ্রহণ যোগ্যতা নেই। তাই ভবিষ্যতে তাদের কোন কর্মসূচি সফল হবে না।
একাদশ জাতীয় সংসদ নির্বচনে শোভাযাত্রা কক্সবাজার রওনা হওয়ার পথে রবিবার শিকলবাহা ক্রসিং এস আর স্কয়ার চত্বরে কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির প্রতি মানুষের কোন আস্থা নেই। বিগত ১০ বছরে ১০ দিনের জন্য তারা আন্দোলন করতে পারেনি, তাদের ডাকে জনগণ সাড়া দেয়নি, তাই আগামী একমাসে তারা কি আন্দোলন করবে। আওয়ামী লীগ সামান্য সমাবেশ করলে লাখ লাখ মানুষ হয়, বিএনপি সমাবেশ করলে ৫ শত মানুষও হয় না। এতে বুঝা যায় জনগণ উন্নয়ন চায়।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশে বিদ্যুৎসহ গুরুত্বপূর্ণ সর্বক্ষেত্রে উন্নয়ন করেছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি, মাতৃকালীন ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা পাচ্ছে সাধারণ মানুষ। দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদেশ থেকে বেশ কয়েকটি পুরস্কার দিয়েছে। বিশ্বের ক্ষমতাধর দুই নারীর মধ্যে একজন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিভাগের অন্যান্য সংবাদ