করোনা : টঙ্গীতে স্বাস্থ্য সামগ্রী বিতরণ
টঙ্গী প্রতিনিধি : টঙ্গীতে আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে করোনা ভাইরাস সতর্কতামূলক লিফলেট, মাক্স ও স্বাস্থ সামগ্রী বিতরণ অনুষ্ঠান রোববার টঙ্গী রেলওয়ে কিন্ডারগার্ডেন মিলনায়তনে আব্দুল রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ¦ মো: শহীদ উল্লার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস সতর্কতামূলক লিফলেট মাক্স ও স্বাস্থ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার, টঙ্গী থানা মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হ্যাপি আক্তার, সেবা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. জালাল আহমেদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন টঙ্গী থানা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান হেলাল, মানবাধিকার কর্মী আব্দুর রশিদ ভূঁইয়া, তৃর্ণমূলক জনসংগঠনের সভাপতি আব্দুল মোতালেব, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নূরুজ্জামান শেখ, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, পূবাইল থানা মহিলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক অনামিকা ইসলাম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইনসাফ সভাপতি হুমায়ুন কবির, তোফানি বেগম, রেহেনা বেগম, সাজেদা বেগম, রেহেনা ইয়াসমিন, জয়তুন নেছা, মো: করিম সরকার, মো: লুৎফর রহমান, সামির হোসেন, আবু হানিফ, মোশারফ হোসেন, মো: বিল্লাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি বেগম শামসুন নাহার ভূঁইয়া বলেন, আতঙ্কিত না হয়ে শতর্ক হউন। জনবহুল স্থানে বা গণপরিবহনে মাক্স ব্যবহার করুন, সর্দি, কাশি, জ¦র অথবা নিউমোনিয়া সন্দেহ হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। হ্যান্ডসেক, কোলাকোলি থেকে বিরত থাকুন, কেউ অতিরিক্ত খাবার মওজুদ করে বাজারে ঘাটতি সৃষ্টি করবেন না। এতে করে খেটে খাওয়া গরিব লোকের অসুবিধা সৃষ্টি হবে। দেশে পর্যাপ্ত খাদ্য মওজুদ আছে, আতঙ্কিত হওয়ার কিছুই নেই, আমাদের সরকার করোনা প্রতিরোধে সবধরনের ব্যবস্থা কার্যক্রম অব্যাহত আছে। আলোচনা সভা শেষে সচেতনাতামূলক লিফলেট, মাক্সসহ স্বাস্থ সামগ্রী বিতরণ করা হয়।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ 